রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে সোমবার (১৫ সেপ্টেম্বর) আয়োজন করা হয় হামদর্দ পাবলিক কলেজের একাদশ শ্রেণির নবাগত ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২০২৫। নতুন শিক্ষার্থীদের বরণ করতে শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কাণ্ডারি হবে। এই ওরিয়েন্টেশন তোমাদেরকে কলেজ পরিবেশের সাথে পরিচয় করাবে এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেবে। স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, আলোকিত মানুষ হতে হলে সঠিক শিক্ষা প্রয়োজন। সেই শিক্ষার আলো সমাজে কাজে লাগাতে হবে। হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো আলোকিত প্রজন্ম তৈরি করা।
সভাপতিত্ব করেন কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; চরিত্র গঠন ও দায়িত্ববোধ তৈরি করাও শিক্ষার অংশ। হামদর্দ পাবলিক কলেজ শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের পরিচালকবৃন্দ, কলেজের গর্ভনিং বডির সদস্যবৃন্দ ও অ্যালামনাই প্রতিনিধিরা। এ সময় বুয়েট, মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
সাংস্কৃতিক পরিবেশনায় মাতলো নবাগত শিক্ষার্থীরা
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হওয়া পরিবেশনায় ছিল নাচ, গান ও রম্য নাটিকা। নাটকে হাস্যরসের মাধ্যমে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আচরণবিধি তুলে ধরা হয়। জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের গান পরিবেশনায় নবীন শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে।
দিনব্যাপী আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সুরঞ্জীত দেবনাথ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিক হাসান বসুনিয়া ও সুমাইয়া সাবরিন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ’s)
হামদর্দ পাবলিক কলেজ নবাগত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ কবে অনুষ্ঠিত হয়েছে?
এটি অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম কোথায় আয়োজন করা হয়?
রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?
কলেজের শিক্ষক, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, প্রতিষ্ঠাতা, গর্ভনিং বডির সদস্য, অ্যালামনাই এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন?
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব কে করেন?
সভাপতিত্ব করেন কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন।
নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশনের উদ্দেশ্য কী ছিল?
কলেজের পরিবেশের সাথে পরিচয় করানো, সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং অনুপ্রাণিত করা।
এই প্রোগ্রামে কি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল?
হ্যাঁ, দেশাত্মবোধক গান, নাচ, নাটিকা ও সংগীত পরিবেশনা ছিল।
উপসংহার
হামদর্দ পাবলিক কলেজের নবাগত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ ছিল এক স্মরণীয় ও উৎসবমুখর আয়োজন। নতুন শিক্ষার্থীরা কলেজের পরিবেশের সাথে পরিচিত হয়েছে, শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং ভবিষ্যতের জন্য প্রেরণা পেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য এবং সম্মাননা প্রদান পুরো দিনটিকে আরও অর্থবহ ও আনন্দময় করে তুলেছে। এই প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে দিয়েছে, যাতে তারা সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।
